চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির ৩টি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ২২ হাজার ৩৮৮ পিস ট্যাপন্টোডল ট্যবলেট ও ৯১ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
বিজিবি জানায়,বুধবার(১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে, বিকাল সোয়া ৩টার ও এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে রোকনপুর বিওপির একটি ও চাড়ালডাংগা বিওপির দুটি বিশেষ টহল দল নগড়রপাড়া এবং বেগপুর গ্রামের ঈদগাহ ও মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ওইসব মাদক আটক করে। সন্ধ্যায় রোকপুর বিওপি টহলদল নগড়পাড়া এলাকা থেকে ৭,৪০০ পিস,এর আগে বিকেলে চাড়ালডাংগা বিওপি টহল দল বেগপুর ঈদগাহ এলাকায় অভিযানে ১টি ব্যাগসহ ৯ হাজার ৯৯৮ পিস এবং এর আগে ভোররাতে চাড়ালডাংগা বিওপি টহল বেগপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করে ৪ হাজার ৯৯০ পিস ট্যাবলেট ও ৯১ বোতল সিরাপ।
নওগাঁ ব্যাটারিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম অভিযানগুলো নিশ্চিত করে বলেন, জব্দ মাদক গোমস্তাপুর থানায় জমা করা হবে। সীমান্তে চোরচালান রোধে বিজিবি সজাগ রয়েছে বলেও তিনি জানান।