দিনাজপুরে ভিক্ষুকদের পুনর্বাসনে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী

  • দিনাজপুর প্রতিনিধি
  • ২০২৬-০৩-১৬ ২২:০১:১৮
image

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে দিনাজপুর সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সমাজসেবা অধিদপ্তর-এর বাস্তবায়নাধীন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মধ্যে ২০টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত মানুষদের স্বাবলম্বী করে তুলতে পুনর্বাসন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করা জরুরি।
তিনি বলেন, ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা ধীরে ধীরে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন এবং ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, ফরহাদ হোসেন আজাদ এবং আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

কী-ওয়ার্ডঃভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি,ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ,তারেক রহমান দিনাজপুর অনুষ্ঠান