গোমস্তাপুরে মাদ্রাসা এবং এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১৫ ২২:০৭:৩৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। রোববার (১৫মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ  মিলনায়তনে এসব খেজুর বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম,উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী,উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম,সংশ্লিস্ট জনপ্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সহকারী কমিশনার বলেন, পবিত্র রমজান মাসে এমন সহায়তা তঅৎপর্যপূর্ণ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সৌদি উপহারের এসব খেজুর সরকার দেশের বিভিন্ন উপজেলায় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করছে। এরই অংশ হিসেবে গোমস্তাপুরের ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।