ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ-এর অধিবেশনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার বিরোধী সদস্যদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।
পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করলে বিরোধী সদস্যরা বসে থেকেই প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানান।
রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করার পরও বিরোধী সদস্যরা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ অব্যাহত রাখেন। এরপর ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
কী-ওয়ার্ড:সংসদে বিক্ষোভ,রাষ্ট্রপতির ভাষণ,বিরোধীদের ওয়াকআউট