ফা র জা না ই য়া স মি ন

  • ভালোবাসার কোনো রং নেই,
  • ২০২৬-০৩-১১ ২১:৪১:১০
image

ভালোবাসার কোনো রং নেই,
তাই আমার ভালোবাসা তোমার চোখে পড়েনি। 
ভালোবাসার কোনো সীমানা নেই,
তাই আমার ভালোবাসার পরিধি বুঝতে পারোনি।
ভালোবাসা মাপার মাপকাঠি নেই,
তাই আমার ভালোবাসার পরিমাণ বুঝতে পারোনি।
ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না,
যদি হতো আমি আমার হৃদয়ের সমস্ত শব্দ দিয়ে 
আমার ভালোবাসা প্রকাশ করতাম।
যা কখনো আমার যত্ন বা ভালোবাসা দিয়ে তোমাকে বোঝাতে পারিনি,
যা কখনো তুমি বুঝেও বুঝতে চাওনি।