ওডেসা অঞ্চলে রাশিয়ার ১৬টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-০৮ ২২:৩৫:০০
image

আজ শুক্রবার সংবাদমাধ্যম রয়র্টাস জানিয়েছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলে সপ্তাহব্যাপী ড্রোন হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) রাতভর ড্রোন হামলা পরিচালনা করে মস্কো। এ সময় ১৬টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। 
সংবাদমাধ্যম জানায়, ওডেসা অঞ্চলে চলতি সপ্তাহে পঞ্চম হামলায় ইরানের তৈরি ২০টি ‘শাহেদ’ ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করার দাবি করলো কিয়েভ। দক্ষিণ কোরিয়ার সামরিক কমান্ড জানিয়েছে, ওডেসা অঞ্চলে ১৪টি এবং মাইকোলাইভ অঞ্চলে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জানাগেছে, রাশিয়া ও ক্রিমিয়া থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছে। জুলাই মাসে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর থেকে রাশিয়া দানিউব নদী এবং ওডেসা বন্দরে ইউক্রেনের শস্য রপ্তানির অবকাঠামোতে বিমান হামলা জোরদার করেছে।