সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • এস এম মহিদার রহমান, সাতক্ষীরা:
  • ২০২৬-০৩-১০ ২২:১২:১৫
image

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) শহরের সুলতানপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
 সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে ধারণ করে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা পেশা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ। সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সাংবাদিকদের সাহসিকতার সাথে কাজ করতে হবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে পেশাগত মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু, অপরাধ উন্মোচন ক্লাবের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, আব্দুল মালেক, জাহাঙ্গীর হোসেন, মোতাহার নেওয়া আজ মিনাল সহ  সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিক সমাজের ঐক্য এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।