চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে র‌্যাবের হাতে ২০ লক্ষ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-০৮ ১৮:৪০:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগরঞ্জের  সদর উপজেলা সীমান্তে র‌্যাবের অভিযানে ২০ লক্ষ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন(২৩) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডেরমালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র‌্যাব।
র‌্যাব জানায়, রোববার(৮ মার্চ) ভোররাতে আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক  কেনা বেচার গোপন তথ্যের ভিত্তিতে   ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।