‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-০৮ ১৫:০৪:৪০
image

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী Begum Khaleda Zia। তাঁর পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের-এর হাত থেকে খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান। পরে অন্য পুরস্কারপ্রাপ্তদের হাতেও সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি।
এ বছর দেশের আট বিভাগ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৩৯ জন নারীর মধ্য থেকে পাঁচজনকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— খুলনার মোছা. ববিতা খাতুন, চট্টগ্রামের মোছা. শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।
তাদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নূরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদানের জন্য ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃসহ অভিজ্ঞতা পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী হওয়ায় শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডঃখালেদা জিয়া সম্মাননা,অদম্য নারী পুরস্কার,নারী দিবস অনুষ্ঠান