হো স নে আ রা জে মী

  • নারী এবার জাগো
  • ২০২৬-০৩-০৮ ১১:০১:৪৫
image

নারী, এবার জাগো
আর পোড়ার জন্য নয়।
তোমার আগুন
আর তোমাকে গ্রাস করবে না,
এই আগুনে
পুড়বে অন্যায়,
পুড়বে ভয়,
পুড়বে চাপিয়ে দেওয়া লজ্জা।
নারী, মায়া ছেড়ে বেরিয়ে এসো,
নিজ পরিচয়ে দাঁড়াও
কারও মেয়ে হয়ে নয়,
কারও ছায়া হয়ে নয়,
মানুষ হয়ে।
নারী, শোনো!
তোমার স্বপ্ন বিলাস নয়,
তোমার সাধ অপরাধ নয়;
এগুলো ভাঙা মানে
একটি মানুষ ভাঙা।
আর মানুষ ভাঙা
কোনো সমাজের অধিকার নয়।