চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জ¦ালানি তেল পাচার রোধে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমাদানী পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপাা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার(৭ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোষ্টে ভারত থেকে আসা প্রতিটি আমদানী পণ্যবাহী ট্রাকের তেল গেজ দিয়ে মেপে খাতায় এন্ট্রি করেে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। পরে ওই ট্রাক পণ্য খালাস কওে খালি অবস্থায় ভারতে ফেরত যাবার সময় পূণরায় তেল মাপা হচ্ছে। এতে ট্রাকের জ¦ালানী তেলের ট্যাংকে ভারতে তেল পাচারের সূযোগ থাকছে না। অধিনায়ক কিবরিয়া আরও বলেন,এ ধরণের নজরদারি কার্যক্রম অব্যহত থাকবে।
বন্দর পরিচালনাকারী বেসরকাররি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেটের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দরে গড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ ভারতীয় ট্রাক আসে। গত বৃহস্পতিবার(৫ মার্চ) বন্দরে ৩৩৭ ট্রাক আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করে।