চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধি মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-০৭ ০৩:২০:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরঘেঁষা  সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকায়   ব্যাপক আকারে মাদক ব্যবসা চলছে দাবি করে ওই ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৬মার্চ) দুপুর আড়াইটার দিকে এলাকাবাসীর আয়োজনে স্থানীয় জামে  মসজিদের সামনে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন থেকে এলাকায় মাদক কারাবারে জনজীবন অতিষ্ঠ এবং ভবিষ্যৎ প্রজন্মের অপূরণীয় ক্ষতি হচ্ছে দাবি করে এই কারবার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে বক্তরা  এলাকা মাদকমুক্ত ঘোষণা করে বক্তারা বলেন, কতৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। তাঁরা কয়েকবার দায়সারা অভিযান চালিয়েছে। যাতে কোন কাজ হয় নি। গুটিকয়েক কারবারির জন্য এলাকাবাসী আজ জিম্মি। হুঁশিয়ারী তুলে বক্তারা আরও বলেন, এর পর থেকে এলাকাবাসী আর বসে থাকবে না। প্রতিরোধ গড়ে তুলবে।  কাজীপাড়াকে বাইরে থেকে আসা  বিভিন্ন ধরণের মাদকসেবীদের অভয়াশ্রম হতে  দেয়া হবে না। তবে আইন হাতে তুলে না নেবার ব্যাপারেও সতর্ক করেন বক্তরা।
মাববন্ধনে অংশ নেন ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ,সদর উপজেলা জামায়াত আমীর আব্দুল আলিম, জেলা গণঅধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব সহ  এলাকার স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচীতে  বিভিন্ন শ্রেনী-পেশার কয়েতশত নারী-পুরুষ অংশ নেন।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক( ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, ওই এলাকার ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় অবগত।  ইতিমধ্যে ওই এলাকায়  তথ্য সংগ্রহে কাজ শুরু করা হয়েছে।
সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন,ওই এলাকার  মাদক কারবারের ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। অবিলম্বে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।