ফেব্রুয়ারিতে পরিবহন দুর্ঘটনায় ঝরল ৪৭৭ প্রাণ,মোটরসাইকেলেই সর্বাধিক ক্ষয়ক্ষতি

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৩-০৬ ২৩:২০:১৮
image

দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ছয়টি দুর্ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবর বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি। মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা। এ ধরনের ১৫১টি দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। নিহতের মোট সংখ্যার ৩৭ দশমিক ৩৬ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।
এছাড়া মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে, যা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কী-ওয়ার্ডঃসড়ক দুর্ঘটনা বাংলাদেশ,মোটরসাইকেল দুর্ঘটনা,যাত্রী কল্যাণ সমিতি রিপোর্ট