ম হু য়া বি শ্বা স

  • অকারণ অজুহাত
  • ২০২৬-০৩-০৬ ২০:৫৩:৪৯
image

চলো, কিছু প্রেমের কথা বলি 
হাতে হাত রেখে খানিকটা পথ চলি । 
সময় অল্প, তবুও গল্প হোক  
হোক অভিমান, নামুক কোনো শোক। 
কে জানে কখন হাত ছেড়ে যেতে হবে , 
"ভালো থেকো তুমি"- বলা হবে কিনা হবে ! 
তাই চলো হাঁটি, খানিকটা পথ সাথে 
বলি কিছু কথা,অকারণ অজুহাতে ।