নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • আশা নেই
  • ২০২৬-০৩-০৫ ২৩:৩৩:৪৫
image

আশা নেই ভরসা নেই মনে নেই মোর স্বস্তি
আশা দিয়ে স্বপ্ন দেখিয়ে ভেঙ্গেছে দোস্ত দোস্তি।
 
বহু বছরের প্রেম বহু স্মৃতি শ্রুতি মধুর কথা
এক মুহুর্তে ভেঙ্গে দিয়ে দিলো মনে ভীষণ ব্যথা।

সাঁঝ বিকালে ডিপ- টিউবওয়েলের পথে 
হাঁটতাম সানন্দে  রোজ,
মঠের ধারে ওড়না উড়িয়ে প্রেমিকা দিতো 
ভালোবাসা  বুঝ।

জানালার পাশে বসে দেখতো আমার যাওয়া আসা
মোবাইল ফোনে বলতো আমায় মনের যতো ভাষা।

চুরি করে খাওয়াতো ওর মায়ের হাতের পিঠা
বলতাম আমি ওরে দুষ্ট দুষ্টমিতে মিঠা।
 
কি যেনো কি বুঝে নেয়না খবর আর মোর
ভালোবেসে শত্রু করে সূখ-সায়রে সে তো বহুদূর।