আমার হাতে একশো আটটা নীলপদ্ম
তোমায় দেবো যদি কাছে এসে চাও
কেটে গেল কাল বয়স হয়েছে মধ্য
রইব একাই যদি তুমি কথা দাও।
সংগীতে যে সুরধ্বনিটা বেজেছে
আমি হলাম সেই ধ্বনিটার মূল হোতা
সুরের মায়ায় মিয়া তানসেন সেজেছে
তুমি হলে সেই গানের মগ্ন-শ্রোতা।
এক আষাঢ়ে ভিজেছিল লাল জামা
কদম ফুলও নাওনি তুলে খোঁপাতে
চেয়ে দেখি পানসির ছেঁড়া পাল থামা
তোমার নূপুর হয়নি গড়া রুপাতে।
নীলপদ্ম সব রইল পড়েই হাতে
দেখি কত হতে পারো সন্ধানী
যদি চাও বলবো তা নিরালাতে
তুমি নিলে প্রেম -- হতে রাজরানি।