কিছু দূর গেলেই নদী, ও নদী তোর বুকের ভেতর কি?
এত যে উথালি পাথালি করিস, বলে দে মানে কি?
বলে দে, বলে দে নদী এর মানে কি?
বিনা নিমন্ত্রণে এসেছি কাছে। তা বলে কি কথা নেই?
তোর বুকের উপর সাঁতার কাটি
ভালোবাসি বলেই ভালোবাসাতেই মন দিই।
আজ ফুরোলে কাল কদিন?
আমি থাকি বা না থাকি, তুই থেকে যাবি চিরদিন।
তোর কাছে আমি স্মৃতি, তোর দু-ধারে দাগ রেখে গেছি।
আমি মাঝি, পরানের টানে আছি, তোর বুকের
কাছাকাছি। তুই ডোবালে ডুবি অতলে।
নদী, তোর বুকের ভিতর ডুব, রেখে দে, রেখে দে
আমার শরীর তোর কাছে। নদী, তোর কাছে।