সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন খাতের সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে সতর্ক ও সক্রিয় রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদে সড়ক, রেল ও নৌপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি তদারকির জন্য প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও হাইওয়ে পুলিশ মাঠে তৎপর রয়েছে। সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসনও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, পরিবহন শ্রমিক নেতারাও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়েছেন। কোনো অবস্থাতেই অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট সবাই প্রতিশ্রুতিবদ্ধ।
কী-ওয়ার্ড:ঈদযাত্রা,চাঁদাবাজি প্রতিরোধ,পরিবহন নিরাপত্তা