স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে আরও ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকেও এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির (কমিটি ও অর্থনৈতিক) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সালে প্রবর্তিত এ পদক প্রতিবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রদান করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে চালু হওয়া এ পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে আসছে।
কী-ওয়ার্ড:খালেদা জিয়া,স্বাধীনতা পুরস্কার ২০২৬,রাষ্ট্রীয় সম্মাননা