লি ট ন আ ব্বা স

  • প্রতিদ্বন্দ্বিতা
  • ২০২৬-০৩-০৪ ২৩:০৯:০৬
image

আমরাই আমাদের প্রতিদ্বন্দ্বি---দ্বন্দ্ব প্রতারণার সাথে, দ্বন্দ্ব সময়ের সঙ্গে; প্রিয়জনকে নিয়েও দ্বন্দ্ব---সময় আমাদের অপহরণ করে নিয়ে যায় সমস্যার কাছে!
আমরা অতীত হই---বর্তমান-ভবিষ্যৎ হই ভেবে ভেবে দেবদারুবৃক্ষে মস্তিষ্ক উঁচাই আহা মানবজীবন! পলাতক সহিসজীবন; বাঁকে বাঁকে বেঁকেচেরে ফুলের কাছে, নদীর কিনারে, গাছের কাছে ভেজাবৃষ্টির ভরাজোছনা ভোগ করি; 
জীবন তখুনি সংঘর্ষ করে অপহরক সময়ের সাথে---আমরা মরাপূর্ণিমার পাঠ নিতে নিতে গাছেরা, ফুলেরা, নদীরা আমাদের  পলেপলে সন্তোষ রাখে---সাহসি করে;
 আমরাই সঞ্চিত সাহসে ভরসাহীন শুধুই সময়ের সাথে পাল্লা দিয়ে পল্লবী মাঠ দাপিয়ে জীবন জয় করি---মুখে ফেরে শতেক রৌরব! 
দিনশেষে রাতবেলার হিসেবন্তে নিষ্ঠুর,মায়াহীন-প্রাণহীন সময়কে গালিদিতে দিতে ভোরের আলোয় অপুষ্ট হয়ে উঠি আর যপি---হায় জয়শ্রী জীবন; তবে তাই, উপায়হীন, উপসংহার..!