ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আনুষ্ঠানিক ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৪ ১১:৫৭:১৯
image

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা হোসেনই খামেনিকে নির্বাচিত করা হয়েছে। বুধবার ৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিশেষ সাংবিধানিক সংস্থা তাকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার কন্যা, জামাতা ও নাতনি নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় পরে মারা যান তার স্ত্রী।
দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনির মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। তাকে পবিত্র নগরী মাশহাদ-এ দাফন করা হবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। রাজধানী তেহরান-এ তার স্মরণে বৃহৎ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরি মনোনীত করে যাননি। তার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ হিসেবে দায়িত্ব পালন করে তিন সদস্যের একটি কাউন্সিল। এতে ছিলেন আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মহসনি এজি।