শা হা না জ পা র ভী ন শি উ লি

  • ক্ষমতা
  • ২০২৬-০৩-০৪ ১০:২৭:১১
image

"শীত" মানুষ নামের প্রাণীকে  কষ্ট দিলেও মানুষ  শীতকে ভালোবাসে।
তেমনিভাবে ক্ষমতা মানুষকে কষ্ট দিলেও মানুষ ক্ষমতাকে ভালোবাসে।
বনের রাজা সিংহ সের হলো বাঘ। 
বনের অনেক প্রাণী আছে যারা মানুষের সঙ্গে বসবাস করতে পারে অথচ সিংহ বা বাঘ পারে না। 
সের বা রাজার ক্ষমতা অনেক বেশি  কিন্তু অধিক ক্ষমতার কারণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
 তখন মানুষের সঙ্গে বসবাস করতে পারে না। তার নাম দেওয়া হয়েছে হিংস্র প্রাণী। অন্য প্রাণী গুলো তার আশেপাশে থাকতেও  চাই না।
এতো বড় হাতি মহিষ আরও অন্য প্রাণী  সেও মানুষের সঙ্গে বসবাস করতে পারে। কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। 
পৃথিবীতে সবচেয়ে শক্তিশালীও বুদ্ধিমান  প্রাণী হলো মানুষ নামের প্রাণী।
অনেক সময় নিজের ক্ষমতার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না ভুলে যায় অতীতের  অস্তিত্ব  তখনই  বিপদ বয়ে আনে আর  নিজের আশেপাশে আত্মীয় স্বজন হারিয়ে যায়।  
এই জন্য ক্ষমতা অপব্যবহার না করে সকলের প্রতি খেয়াল ও ভালোবাসা অর্জন করাই আসল পরিচয়ে শক্তিশালী ক্ষমতা। যে ক্ষমতা আজীবন সম্মাননা প্রদান করে। 
তবে বেইমানি মানুষকে বিশ্বাস ও ক্ষমা করা উচিৎ নয়। তারপর ও বিচার বিশ্লেষণ করে দেখ সে কি সত্যি সত্যি বেইমানি করেছে কি না। 
উপকার পেয়েও যদি কৃতজ্ঞতা স্বীকার না  করে তাকেই বেইমানি বলে। যে সামনে অভিনয় কিন্তু আড়ালে ষড়যন্ত্র করে। তাকে মনে নয় মাথায় রাখতে হবে।