সো মা না য়ে ক

  • পাঁজর
  • ২০২৬-০৩-০৪ ০৯:৪৯:১৪
image

একটা ঘরের চার দেওয়ালে 
আঁকছি কত ফুলের জীবন 
বন্ধু, তুমি সুখের খোঁজে 
পাড়ি জমাও অন্য কানন।
কি আর করা! অপেক্ষাতে
থমকে হৃদয় অযুত প্রহর
যেমন করে আবদ্ধ হয়
চার দেওয়ালে ইঁটের পাঁজর।