দ্বিতীয় দফায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ৪ লাখ টিকিট টিকিট ছাড়তে যাচ্ছে বিসিসিআই

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-০৭ ২৩:২১:৩৭
image

দ্বিতীয় দফায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ৪ লাখ টিকিট টিকিট ছাড়তে যাচ্ছে বিসিসিআই। আগামী শুক্রবার (৮ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় থেকে বিসিসিআই ওয়েবসাইটে পাওয়া যাবে বিশ^কাপের টিকিট। 
বিসিসিআই জানিয়েছে, টিকিটের বিপুল চাহিদা থাকায় দ্বিতীয় দফায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট কিনতে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে ক্রীকেট প্রেমীদের। দ্বিতীয় ধাপে টিকিট কিনতে ব্যর্থ হলেও, আরও কয়েক ধাপে টিকিট বিক্রি চলবে বলে জানিয়েছে বিসিসিআই। এর আগে বুধবার (৬ই সেপ্টেম্বর) আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করেই দ্বিতীয় দফায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।