চীন মৈত্রীতে জামায়াতের ইফতার,গণতন্ত্রে ঐক্যের ডাক তারেক রহমানের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৮ ২১:৫১:৫৭
image

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী–র ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানে পৌঁছে তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং তা বহু মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত।
তিনি আরও বলেন, দেশের মানুষ বড় প্রত্যাশা নিয়ে নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের কল্যাণে কাজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনার কথাও উল্লেখ করেন তিনি।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি।

কী-ওয়ার্ডস:তারেক রহমান ইফতার,জামায়াত ইফতার মাহফিল,গণতন্ত্রে রাজনৈতিক ঐক্য