মমেকে আহত সাংবাদিক দুখুর চিকিৎসায় অবহেলার অভিযোগে বিআরজেএর তীব্র প্রতিবাদ

  • শেখ মোহাম্মদ তাজুল ইসলাম
  • ২০২৬-০২-২৮ ১৪:০২:৩৭
image

২৪ জুলাই আন্দোলনে ময়মনসিংহে আহত সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠ-এর হালুয়াঘাট প্রতিনিধি শফিকুল ইসলাম দুখুর চিকিৎসায় অবহেলা ও লাঞ্ছনার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন।
শনিবার সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, জুলাই আন্দোলনে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই শফিকুল ইসলাম নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর ৩৮ নম্বর পেয়িং ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে অভিযোগ উঠেছে, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না। গত ১১ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি রাতে হঠাৎ নাক ও মুখ দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হালুয়াঘাট থেকে মমেকে রেফার করা হয়।
একজন সংবাদকর্মী ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তির চিকিৎসায় এমন গাফিলতির ঘটনায় সাংবাদিক নেতারা গভীর উদ্বেগ জানান। তারা অনতিবিলম্বে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কী-ওয়ার্ডস:মমেক চিকিৎসা অভিযোগ,সাংবাদিক নির্যাতন প্রতিবাদ,বিআরজেএ বিবৃতি