ফা র জা না ই য়া স মি ন

  • আমিও মানুষ
  • ২০২৬-০২-২৮ ১৩:৩২:১৯
image

আমি দেখেছি আমি যখন যা চাই, 
সেটাই পাওয়া অসম্ভব হয়ে যায়। 
একটা সময় ভালোবাসা চেয়েছি,
সেটাও পাওয়া হয়নি সেখানেও ছিল মিথ্যা। 
একটা সময় চেয়েছি কেউ আমাকে বুঝুক,
আমি দেখেছি আমার আশেপাশে সবাই অদ্ভুত 
কেউ আমাকে বুঝতে চায়নি কখনো। 
একটা সময় চেয়েছি কেউ আমার পাশে থাকুক, 
আমি দেখেছি তারা শুধু সুখের সঙ্গী 
কেউ দুঃখের দিনে পাশে থাকেনি।
একটা সময় আমি চেয়েছি কেউ আমাকে মানুষ ভাবুক , 
আমাকে কষ্ট দেওয়ার আগে তারা একবার ভাবুক আমিও মানুষ। 
আমার আশেপাশের মানুষেরা বুঝুক,
আমারও ধৈর্যের একটা সীমারেখা আছে। 
অবশেষে আমি জেনেছি তারা আমাকে মানুষও ভাবেনি,
তারা বুঝতে চায়নি আমি অসংখ্যবার ভেঙেচুরে গেছি।