রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।
European-Mediterranean Seismological Centre–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। এছাড়া এটি কলকাতা থেকে প্রায় ১০২ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থিত ছিল।
দুপুরের এই কম্পনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক সেকেন্ড ধরে ঝাঁকুনি অনুভূত হয়। অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে নেমে আসেন।
তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকা থেকে কম্পন অনুভূতের তথ্য পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
কী-ওয়ার্ডসঃভূমিকম্প,খুলনা,ঢাকা