ঝি ল ম ত্রি বে দী

  • ঔরস
  • ২০২৬-০২-২৬ ১১:৩৮:৩৮
image

আমার সমস্ত দেওয়াল জুড়ে আজ সন্ধে এঁকেছি
তুমি চেয়ে রয়েছ অপলক
নদী বয়ে রয়েছে অপলক
ঘৃণা ভেসে রয়েছে অপলক
তবু তুমি চেয়ে রয়েছ যে!

আমি গিয়ে পাশে বসি
নদীর তীরে যেন বাচ্চা মেয়ে
তুমি গাছ
তুমি প্রভা
তুমি সব নিস্পৃহ স্পৃহা
আমার দুচোখে সঁপে দিয়ে সন্ধের কারণ শেখালে
আমি একা পাগল হয়েছি তবে ভানু?

তুমি শীত
তুমি নতজানু
আমি ঐ ঠোঁট আঁকি আমার সমস্ত দেহ জুড়ে
শিল্পী...
কবিতা এনেছি সাথে
চলো আজ চীবর ভাসাই মধুরাতে
ভেসে যাক দিকচক্রবাল
'তোমার ঔরস আঁকি' --- আমার সমস্ত দেওয়াল!