রা জি য়া আ ক্তা র প পি

  • অনেক দিন হয়না লেখা
  • ২০২৬-০২-২৬ ১০:৫৬:১৪
image

অনেক দিন হয়না লেখা, 
হয়না কথা তোমার সাথে, 
রাতবিরাতে অপেক্ষা হয়না আর তোমার পথে, 
চোখ দুটো ভরে না জলে তোমার একটু উপেক্ষাতে।

কেমন করে কষ্ট পুষি,
কেমন করে গল্প লিখি,
কেমন করে সামনে চলি,
কেমন করে মিথ্যে বলি,
জানতে চাওনি কোন দিন। 

মনটা তোমার কোথায় থাকে,
নতুন কোনো পথের বাঁকে, 
ফুল কলিদের মেলার ফাঁকে, 
তাইতো বুঝি হয়নি সময়,
পুরনো চিঠি বুকে নিয়ে সুধিবে প্রেমের ঋণ।