গৌ রী

  • নতুন শব্দ
  • ২০২৬-০২-২৫ ১৮:৩৩:২১
image

গল্প কোনদিন শেষ হবে না! 
আবার নতুন করে শুরু হবে খাতার পাতায়
সুধা মিশিয়ে যাবো প্রতিটা শব্দে 
নতুন অক্ষরকে জানাবো আমন্ত্রণ
শব্দ ছড়াবে সমুদ্রের উত্তাল ঢেউ 
অক্ষরের আনাগোনায় উঠবে নতুন সূর্য
ফুটবে নিয়মে ফুল, মেলবে পাখি ডানা
সেই ডানা মেলে অদৃশ্যে উড়ে যাবো নীল আকাশে
ঘুরে ঘুরে শব্দ সঞ্চয় করে নেবো জামার পকেটে
সেই শব্দে রঙ মিশিয়ে একটা একটা করে বসাবো-
ভালোবাসার নতুন খাতায়। 
দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন কিছুই থাকবে না
থাকবে শুধু আমাদের জীবনের গল্প
দু'জনের সুখ দুঃখের ভালোবাসার গল্প।