কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা বেলায়েত হোসেন স্বপনের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বসুরহাট নির্ঝর কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চাপরাশির হাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন ছগীর, মোঃ সালাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল প্রমুখ।
এসময় সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বেলায়েত হোসেন স্বপন বলেন, আমি আগামী পৌরসভা নির্বাচনে আমার দল ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম আমাকে চায় তাহলে আমি বসুরহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন চাইব। এসময় তিনি সাংবাদিকসহ সবার দোয়া ও সহযোগিতা চান।