চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মালবাহী রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২৪ ১১:১২:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে একটি ট্রাকের সাথে বিপরীতমুখী গুড়বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক লিয়াকত আলী (৬০) নামে এ ক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার(২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শিবগঞ্জ সদরগামী ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন  ভ্যান চালক লিয়াকত আলী। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়েূাজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।