শি রী ণ বে বী

  • ভালোবাসা
  • ২০২৬-০২-২৩ ২০:৫৬:২৯
image

কি চাও তুমি?
একটু ভালোবাসা 
কঠিন জিনিসটা চাইলে!
যত গন্ডগোল এই ভালোবাসায় 
ভালো বাসতে বাসতে মানুষ কী করে যেনো প্রতারক হয়ে উঠে 
ভালোবাসা মানুষকে হন্তারক করে।
হিসেব কষে কষে নিজের ষোলো আনা আদায়ে মরিয়া হয় মানুষ
ক্রমে মানুষের রূপান্তর ঘটে 
কখনো স্বার্থপরতায় কখনো হীনমন্যতায় কখনো হিংস্রতায় ষড়রিপু জাপটে ধরে আষ্টে পৃষ্ঠে 
মানুষের মুখোশ খুলে যায়
যাকে ভালোবেসেছি যার কাছে ভালোবাসা চেয়েছি
অবাক হয়ে ভাবতে হয় এই কী সেই মানুষ!
মানুষ ভালোবাসার মূল‍্য বোঝে না
পশু-পাখি বোঝে।