বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্টজন, একুশে বইমেলায় সম্মাননা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৩ ১৮:১৮:৫৫
image

বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার নয়জন গুণী ব্যক্তিত্বকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ বিষয়ে অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন-
কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান।
জানা গেছে, ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশ এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন দিয়েছে।

কী-ওয়ার্ড: বাংলা একাডেমি পুরস্কার ২০২৫, একুশে বইমেলা ২০২৬, সাহিত্য সম্মাননা