কোম্পানীগঞ্জে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ কর্মী গ্রেফতার

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৬-০২-২১ ১৮:৩৯:৩২
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহিদ মিনারে ফুল দিতে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতের প্রেররণের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু(৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মোঃ হুমায়ুন কবির (৪০), মোঃ শেখ ফরিদ (৪০), জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এ ৬ কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এসময় তারা মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কোম্পানীগঞ্জের মাটি ,ওবায়দুল কাদেরের ঘাটিসহ নানা স্লোগান দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।