চাঁপাইনবাবগঞ্জে ২ টাকায় মিলছে ইফতার প্যাকেজ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-২০ ২২:৪৯:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে এবং বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাসব্যাপী মাত্র ২ টাকায় ইফতার প্যাকেজ বিক্রির কর্মসূচী শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার নামে একটি সংগঠন। শুক্রবার (২০ ফেব্রুয়ূারী) বিকালে শহর্রে ব্যস্ততম বিশ^রোড মোড় এলাকায় শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ইফতার সামগ্রী নিয়ে বসেন বিএনপি  ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  রজাশাহী এবং সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পাশের এই স্থানে ইফতার করতে বাড়ি যাবার পথে বা বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষ কিনে নিচ্ছেন পেয়াঁজু,কলা, খেজুর,বেগুনি,মুড়ি,ছোলা, জিলাপী  ইত্যাদি খাবারের এই প্যাকেজ।
বিএনপি নেতাকর্মীরা বলেন,মানুষ যাতে বিব্রত না হন সেজন্য ইফতার সামগ্রীর নামমাত্র মূল্য নেয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ২ রমজানে চালু হওয়া এই কর্মসূচী বেশ সাড়া ফেলেছে। প্রচুর মানুষ ইফতার সংগ্রহ করছেন এ খান থেকে। তাঁরা কিছুটা স্বস্তির কথা জানিয়ে কর্মসূচীকে ইফতার বিতরণকালে স্টলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম বুলু বিশ^াস,বিএনপি নেতা  আব্দুর কাদের, সাবেক ছাত্রদল নেতা মিম ফজলে আজিম প্রমুখ।