আমি যদি অপরাধী হই আপনারা তা অবশ্যই প্রচার করবেন

  • অনন্ত সেলিম
  • ২০২৩-০৯-০৭ ০৯:০৮:৩৪
image
গত ০৫-০৯২০২৩ ইং রোজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া’র সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদ চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আব্দুর রউফ রুবেল এর সভাপতিত্বে ও শিক্ষক কাম সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী  কর্মকর্তা তাহমিনা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক  ফাহিমা আক্তার, সাংবাদিক সাইদুর রহমান সাজু,  সাংবাদিক পবন রায়, সিনিয়র সাংবাদিক আতিক রহমান, সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া, খালিদ হাসান, সোহেল রানা মিন্টু, রশিদুর রহমান রানা,ওবায়দুর রহমান,মোহাম্মদ আলী,কামরুল ইসলাম,আব্দুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া এর অন্যতম সদস্য সাংবাদিক সেলিম উদদীন (অনন্ত সেলিম) প্রমূখ।  নবাগত ইউএনও তাহমিনা আক্তার তার বক্তবে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, অবৈধ সরকারি ভূমি দখল, বালু উত্তোলন, মাটির টপ সোয়েল উত্তোলন বন্ধে ও একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।  তিনি আরো বলেন আমি যদি অপরাধী হই তবে আপনার (সাংবাদিকগন) তা অকপটে প্রচার করবেন। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার ৮(আট)টি প্রেস ক্লাবের সদস্য/ সদস্যা এবং প্রেস ক্লাবের বাহিরেও অনেক সাংবাদিকবৃন্দ।