চাঁপাইনবাবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-১৮ ১৮:৪৭:৪৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ২লক্ষ ২ হাজার ১১০ টাকা সহ  মো.সুহেল রানা (৪০) নামে এ ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি  নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িথ থাকার অভিযোগ  এনেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায়  অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচ্যালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায়ূ শিবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে  হস্তান্তর হয়েছে।