ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নতুন সরকারের দায়িত্ব বণ্টন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৮ ১০:৩৭:৩৮
image

বাংলাদেশ-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত হয়েছে নতুন সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন–এর কাছে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
শপথ গ্রহণ শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে। নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী; এর মধ্যে ৩ জন টেকনোক্র্যাট সদস্য।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিভাগভিত্তিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর চিত্র
সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পেয়েছে ঢাকা বিভাগ। সবচেয়ে কম প্রতিনিধিত্ব সিলেট বিভাগ থেকে।

ঢাকা বিভাগ (মোট ১৩ জন)
মন্ত্রী: খলিলুর রহমান (টেকনোক্র্যাট), শামা ওবায়েদ ইসলাম, আফরোজা খানম রিতা, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী: শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক (টেকনোক্র্যাট), হাবিবুর রশিদ, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

চট্টগ্রাম বিভাগ (মোট ১১ জন)
মন্ত্রী: আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রী: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জোনায়েদ সাকি।

রাজশাহী বিভাগ (মোট ৫ জন)
মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু, মিজানুর রহমান মিনু।
প্রতিমন্ত্রী: মীর শাহে আলম, ফারজানা শারমিন, এম এ মুহিত।

রংপুর বিভাগ (মোট ৫ জন)
মন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মো. জাহিদ হোসেন, আসাদুল হাবিব দুলু।
প্রতিমন্ত্রী: ফরহাদ হোসেন আজাদ, আব্দুল বারী।

বরিশাল বিভাগ (মোট ৫ জন)
মন্ত্রী: হাফিজ উদ্দিন আহমদ, জহির উদ্দিন স্বপন।
প্রতিমন্ত্রী: রাজীব আহসান, আহম্মদ সোহেল মঞ্জুর, নুরুল হক নুর।

খুলনা বিভাগ (মোট ৪ জন)
মন্ত্রী: নিতাই রায় চৌধুরী, মো. আসাদুজ্জামান।
প্রতিমন্ত্রী: অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগ (মোট ৪ জন, সবাই প্রতিমন্ত্রী)
প্রতিমন্ত্রী: এম রশিদুজ্জামান মিল্লাত, কায়সার কামাল, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন।

সিলেট বিভাগ (মোট ২ জন)
মন্ত্রী: খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী।
প্রতিমন্ত্রী: নেই।
নতুন সরকারের এই বিভাগভিত্তিক বণ্টন রাজনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক প্রতিনিধিত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।