নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠান সৌদি যুবরাজ। তিনি রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও অভিনন্দন জানান।
প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন।
কী-ওয়ার্ডস: সৌদি শুভেচ্ছা, তারেক রহমান, নতুন মন্ত্রিসভা