সংসদ সদস্য ও সংস্কার পরিষদ-দুই শপথ নিল ১১ দলীয় জোট

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৭ ১২:২৯:১৬
image

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য-দুই পরিচয়েই শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে প্রথমে তাদের সংসদ সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এরপর একই স্থানে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। উভয় ক্ষেত্রেই শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

কী-ওয়ার্ডস: ১১ দলীয় জোট, সংবিধান সংস্কার পরিষদ, শপথ অনুষ্ঠান