সংবিধান সংস্কার শপথে বিএনপি না এলে জামায়াতও বিরত থাকবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৭ ১১:৩০:৪৩
image

বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো ধরনের শপথই নেবেন না। তার ভাষ্য অনুযায়ী, 'সংস্কারবিহীন সংসদ অর্থহীন।'
অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

কী-ওয়ার্ডস: সংবিধান সংস্কার, জামায়াত অবস্থান,শপথ বিতর্ক