শপথে যাত্রা শুরু ত্রয়োদশ সংসদের,প্রথমে বিএনপি এমপিরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৭ ০৯:৫৯:৪১
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শুরু হয়েছে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নবনির্বাচিত সংসদ সদস্যরাই প্রথমে শপথ নেন।
সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে জাতীয় সংসদ ভবনের গেটে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। শপথ গ্রহণকে ঘিরে সংসদ ভবন এলাকায় ছিল আনুষ্ঠানিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে বিএনপির এমপিদের দিয়েই ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো।

কী-ওয়ার্ডস: ত্রয়োদশ সংসদ, এমপি শপথ, বিএনপি সংখ্যাগরিষ্ঠ