গবেষণার মানোন্নয়নে মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির বিকল্প নেই: কুয়েট ভিসি

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০২-১৬ ১৯:৩২:৩৬
image

১৬ ফেব্রæয়ারি, ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণার অবস্থান সুদৃঢ় করতে হলে সঠিক ও মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির কোনো বিকল্প নেই”। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের কারিগরি কর্মশালার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১৬ ফেব্রæয়ারি সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজনে “রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ খালেকুজজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। দিনব্যাপী এই কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং অনলাইন ডেমোনেস্ট্রেশনের মাধ্যমে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ তৈরির বিভিন্ন কারিগরি ধাপ এবং জটিলতা নিরসনের উপায় হাতে-কলমে প্রদর্শন করেন। কর্মশালার শেষ পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং গবেষকবৃন্দ অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।