না জ মা বে গ ম না জু

  • নরখেকো দানবেরা
  • ২০২৬-০২-১৬ ১১:৫০:২১
image

ক্ষয় হলো 
রক্তের নদী হলো
দেশপ্রেমী নিধনে নরখেকো রক্তখেকো 
হায়েনারা  ছুটে এল
জীবন্ত নর দেহ আকাশছোঁয়া৷ অগ্নিকুন্ডে
 জ্বলে পুড়ে ছাই হলো
বেওয়ারিশ লাশ হলো-।
তবুও তারস্বরে-চিৎকারে  
কার গান 
একসুরে  গাও
তোমারা কি মানুষ,
 নাকি -
মানুষের ছাই চাপা ভীনদেশী  
লোভাতুর জানোয়ার।
অকাতরে খুন হলো 
ঘাতকের গুলিতে, ট্রাক রেল বাসের  চাপায় 
পাতাল গুমের খুন ঘুমহীন নামহীন আঁধার ঢাকা
সমুদ্র অতলে আর প্রানহীন সমাধির, 
পঙ্গু চিরতরে, স্বপ্নবাজ যুবকের -তরুণের 
আমরণ সাথে চলা অন্ধত্ব-  , 
সন্তানহীনের আর্তনাদ
বুলেটে ঝাঁঝরা শত বিপ্লবীর বুক 
তবুও তারস্বরে - চিৎকারে 
কার গান
 একসুরে গাও
তোমরা কি মানুষ 
নাকি-
মানুষের ছাই চাপা  ভীনদেশী লোভাতুর জানোয়ার।
নাটক অভিনয় অরাজকতায় মূর্খতায়
 বিশ্বটা হাসালে
কাদালে হাজার দেশ দেশমাতা দেশপ্রেমী।
ছদ্মবেশী ভয়ংকর যত ওঁৎ পেতে থাকে
বোধহীন অবোধ তারা মানব -মস্তক বিহীন
ডানা মেলা শকুনেরা ভীড় করে উল্লাসে
ভিনদেশী নরখেকো দানবেরা
 উড়ে এসে জুড়ে বসে, - খেতে নাকি মজাদার
মানুষের রক্ত।আরো বেশি খাবে বলে
প্রস্তুতি জোরেশোরে-
তবুও তারস্বরে- চিৎকারে কার গান  
একসুরে গাও
তোমরা কি মানুষ, 
নাকি---
পোড়া মানুষের ছাই আর রক্ত মাখা মাটিতে 
উন্মত্ত লালসায় দাঁড়ানো
মানুষের রক্তখেকো যত 
ভীনদেশী লোভাতুর জানোয়ার।