রুদ্ধশ্বাসে চলছে জীবন,
ফিরে যাওয়ার পথ বন্ধ।
সামনে শুধু অথৈজল,
আটকে যাচ্ছি প্রতিক্ষণ।
জীবন একটা ওয়ান ওয়ে রাস্তা,
এখানে শুধু এগিয়ে যাও যায়।
ফিরে যাওয়ার পথ বন্ধ,
এখানে শুধু গন্তব্য খুঁজে পেতে পথচলা।
একটা ইরেজার যদি থাকতো,
হয়তো ভুলগুলো মুছে
নতুন করে আবার একটা গল্প লেখা যেত।