চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়েংাজনীয় ভোগ্যপন্য মূল্য স্থিতিশীল ও সরবরাহ পর্যাপ্ত রাখতে,নিরাপদ খাদ্য বিক্রি,খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার। রোববার(১৫ ফেব্রুয়ারী) বিকালে চেম্বার ভবনে ব্যবসায়ী,সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ।
সভাপতি তাঁর বক্তব্যে রমজানে পাশের জেলাগুলোর তুলনায় চাঁপাইনবাবগঞ্জে পণ্য মূল্য কম র্খাতে ব্যবসায়ীদের প্রতি আহব্বান জানিয়ে বলেন, ফেব্রুয়ারীতে জানুয়ারীর চাইতে জেলায় চাল,ডাল সহ অনেক পণ্যের মূল্য বেড়েছে। যা স্বাভবিক ও কাংখিত নয়। নিয়মিত বাজার মনিটরিং সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করে তিনি বলেন, এই মূল্য বৃদ্ধির কোন কারণ পাওয়া যায়নি। তবে কতিপয় অসাধু ব্যবসায়ীর এহেন কর্মকান্ডে পুরো ব্যবসায়ী সমাজের ক্ষতি হতে পারে। কারণ সরকার এ ব্যাপারে কঠোর। আসন্ন নতুন সরকারও এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে জানা গেছে। তিনি অনেক দেশে রমজানে পণ্য মূল্য কমানোর বিষয়টিও স্মরণ করিয়ে দেন।
ব্যবসায়ীদেও সতর্ক করে তিনি বলেন, জেলা প্রশাসন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের নিয়ে পন্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে কমিটি রয়েছে। রমজানে বাজার মনিটরিং বাড়নো হবে। ব্যবসায়ীরা সতর্ক না হলে শাস্তির মুখে পড়তে পারেন। তিনি পন্যের ওজনের ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন হবার আহব্বান জানান। সিন্ডিকেটিং,স্টক,কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করেন সভাপতি। খাদ্যে ভেজাল ও নিরাপদ খাদ্য সরবরাহ, খাবার অনুপযুক্ত পণ্য,মেয়াদোত্তীর্ণ পণ্য নিয়েও তিনি গুরুত্ব দেন। আমদানী ও সরবরাহ চেইন ঠিক রাখতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় জেলা মার্কেটিং অফিসার মোমিনুল হক বলেন, অনিয়ম কলরেই শাস্তি পেতে হবে। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। যে কোন মূল্যে বাজার ঠিক রাথার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
সভায় চেম্বার পরিচালকরা উপস্থিত ছিলেন।