ই ভা ও স মা ন

  • মনে মনে
  • ২০২৬-০২-১৩ ২২:২২:১৯
image

মনে মনে আমি কতকিছু চাই 
মনে মনে কত কথা বলি,
আর অদ্ভুত ভাবে, কেমন করে জানি
পেয়েও যাই!

মনে মনে আমি 
লক্ষ কোটি বার 
তোমাকে চেয়েছি,
নীরব প্রার্থনার অনন্ত জ্যোতিতে 
বুকের ভেতরে
তোমাকে রেখেছি।

অথচ, তাকিয়ে দেখি আজ-
তুমি অন্যের আকাশে, বসন্ত বাতাসে
অন্য কারো বুকে ফোটাও ভালোবাসার ফুল;
আর 
আমি আজ 
কী অদ্ভুত ভাবে হেরে যাওয়া 
এক নিঃশব্দ ভুল!