ভোটগণনায় চমক,জামায়াতের তিন শীর্ষ নেতা পরাজিত

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-১২ ২২:৪৫:২৪
image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলমান গণনায় কয়েকটি আসনের বেসরকারি ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।
তাদের মধ্যে দুজন বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, মিয়া গোলাম পরওয়ার প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন ২৮ হাজার ভোটে এবং শিশির মনিরের ব্যবধান দাঁড়িয়েছে ৩৯ হাজার ভোট।
দলীয়ভাবে যেসব আসনে জয় নিয়ে বেশি আশাবাদী ছিল জামায়াত, সেগুলোর কয়েকটিতে এই ফলাফল দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে সার্বিক তথ্য একত্রিত করা হচ্ছে।

কী-ওয়ার্ডসঃ জামায়াত পরাজয়,বেসরকারি ফলাফল,ত্রয়োদশ নির্বাচন